আওয়ামী লীগ বান্দরবান

আওয়ামী লীগ বান্দরবান জেলার অফিসিয়াল ওয়েবসাইট
  • মূলপাতা
  • দল
    • বাংলাদেশ আওয়ামী লীগ: ঘোষণাপত্র ও গঠনতন্ত্র
    • বাংলাদেশ আওয়ামী লীগের নতুন কার্যনির্বাহী সংসদ (২০১৬-২০১৯)
    • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
      • জীবনপঞ্জি
    • শেখ হাসিনা
  • সংগ্রহ
  • সংবাদ
  • সাফল্য
  • যোগাযোগ
21 আগস্ট 2017 / Published in সংগঠন সংবাদ

২১ আগস্ট বোমা হামলার প্রতিবাদে বান্দরবানে সমাবেশ

২০০৪ সালের ২১ আগস্টে বোমা হামলায় ২৪ নেতাকর্মী নিহত ও তিন শতাধিক নেতাকর্মী আহত হওয়ার ঘটনার বিচারের দাবীতে বান্দরবান জেলা আওয়ামী লীগের উদ্যোগে সোমবার বিকেলে জেলার দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে বান্দরবান আওয়ামীলীগ।
পৌর আওয়ামীলীগের সভাপতি অমল দাশ এর সভাপতিত্ব সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা কমিটির সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস ও ক্যসাপ্রু মারমা, জেলা আওয়ামীলীগের নেতা ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমান বিপ্লব, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অজিত দাশ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি জামাত জোট সরকারের সময়ে রাষ্ট্রীয় মদদে তারেক রহমানসহ সেই সময়ের মন্ত্রী পরিষদের সদস্যসহ দেশি বিদেশী চক্রান্তে এই নারকীয় হত্যাকান্ড চালানো হয়। এবং ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে জজ মিয়া নাটক সাজনো হয়। সত্য কখনও গোপন থাকেনা, একসময় প্রকাশ হয়, এখন সত্য প্রকাশিত হয়েছে।
তারা আরো বলেন, এখন এই ঘটনার মদদদাতা ষড়যন্ত্রকারী তারেক জিয়াসহ অনেকের নাম প্রকাশ পেয়েছে, অনতিবিলম্বে তারেক রহমানসহ পলাতক আসামীদের দেশে এনে এই মামলার দ্রুত বিচার শেষ করা হোক।

সৌজন্যে: পাহাড়বার্তা ডট কম

  • Tweet

What you can read next

বেইমানদের সাথে কোন সম্পর্ক রাখবেননা : বীর বাহাদুর
আজিজনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলামকে অব্যাহতি
শনিবার থানচি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন

You must be logged in to post a comment.

সার্চ

সাম্প্রতিক খবর

  • বান্দরবান আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা, সাধারণ সম্পাদক ইসলাম বেবী

  • সম্মেলনকে কেন্দ্র করে বান্দরবানে শ্রমিক লীগের আনন্দ মিছিল

  • সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন করলো বান্দরবান আওয়ামী লীগ

  • বান্দরবানে আওয়ামী লীগের সম্মেলন : মতবিনিময় সভায় বীর বাহাদুর

  • বান্দরবান জেলা আওয়ামী লীগের সম্মেলন ২৬ নভেম্বর

  • বান্দরবান শহর আওয়ামী লীগের সম্মেলন ১৯ অক্টোবর

  • আওয়ামী লীগের একজন কর্মী হওয়া গর্বের বিষয় : লামায় আ.লীগের সম্মেলনে ক্য শৈ হ্লা

  • শনিবার থানচি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন

GET A FREE QUOTE

Please fill this for and we'll get back to you as soon as possible!

  • GET SOCIAL
আওয়ামী লীগ বান্দরবান

Bangladesh Awami League, Bandarban District. © 2017-19 All rights reserved.
Website Powered by DigitB.com.

TOP