আওয়ামী লীগ বান্দরবান

আওয়ামী লীগ বান্দরবান জেলার অফিসিয়াল ওয়েবসাইট
  • মূলপাতা
  • দল
    • বাংলাদেশ আওয়ামী লীগ: ঘোষণাপত্র ও গঠনতন্ত্র
    • বাংলাদেশ আওয়ামী লীগের নতুন কার্যনির্বাহী সংসদ (২০১৬-২০১৯)
    • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
      • জীবনপঞ্জি
    • শেখ হাসিনা
  • সংগ্রহ
  • সংবাদ
  • সাফল্য
  • যোগাযোগ
05 জানুয়ারি 2018 / Published in সংগঠন সংবাদ

যারা উন্নয়ন কি বুঝেন না তারা ঘর থেকে বেরিয়ে দেখুন : ক্য শৈ হ্লা

বান্দরবানে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে সমাবেশ

যারা উন্নয়ন কি বুঝেন না তারা ঘর থেকে বেরিয়ে দেখুন, বাংলাদেশ আগে কি ছিল, এখন কি হয়েছে। যারা উন্নয়ন দেখে না তারা কি করে উন্নয়ন করবে, শুক্রবার বান্দরবানে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এমন মন্তব্য করেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা ।
শুক্রবার গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে বান্দরবান শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গণতন্ত্রের বিজয় উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সরকার উন্নয়নে বিশ্বাস করে ভোটের রাজনীতিতে নই। বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রতিটা অঞ্চলের সাথে তাল মিলিয়ে আজ পার্বত্য এলাকা উন্নয়নে জোয়ারে ভাসছে। আওয়ামীলীগ সরকার শিক্ষা,চিকিৎসা,যোগাযোগ,প্রযুক্তি,সমুদ্র বিজয় থেকে শুরু করে কোথায় উন্নয়ন হয়নি, সেটা আপনার বলেন ।
এসময় তিনি আরো বলেন শেখ হাসিনার এই উন্নয়ন কে ধরে রাখতে আগামী নির্বাচনে পুনরায় নৌকা প্রতিকে আপনাদের মূল্যবান ভোটটি প্রদান করার মাধ্যমে বীর বাহাদুর এমপিকে ৬ষ্ট বারের মত জয় যুক্ত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা আহব্বান করেন।
শুক্রবার গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে বান্দরবান শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গণতন্ত্রের বিজয় উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুর রহিম চৌধুরীর সভাপতিত্বে এসময় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ বান্দরবান জেলার শাখার সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,সহ-সভাপতি এ কে এম জাহাঙ্গীর,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, মোজাম্মেল হক বাহাদুর,তিং তিং ম্যা, পৌর কাউন্সিলর মো:হাবিবুর রহমান খোকন, অজিত কান্তি দাশ, সৌরভ দাশ শেখর, আবুল কালাম,সালেহা বেগম, জেলা আওয়ামীলীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম মুন্না ,পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ,সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, সাবেক যুব নেতা চৌধুরী প্রকাশ বড়ুয়া,জেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন চৌধুরী বাবর,জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুর রহমান চৌধুরী রাশেদ, সম্পাদক সুজন চৌধুরৗ সঞ্জয়,জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ, সাধারণ সম্পাদক জনি সুশীল,কলেজ ছাত্রলীগের আহবায়ক নাজমুল হোসেন বাবলু ,মো.ইসমাইল, আশরাফ হোসেন আশু, আওয়ামীলীগ,কৃষক লীগ,স্বেচ্ছা সেবকলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

  • Tweet

What you can read next

নাইক্ষ্যংছড়িতে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযান শুরু
নাইক্ষ্যংছড়িতে যাচ্ছেন আওয়ামী লীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের
ছাত্রলীগকে তাদের ঐতিহ্য ধরে রাখতে হবে : বীর বাহাদুর

You must be logged in to post a comment.

সার্চ

সাম্প্রতিক খবর

  • বান্দরবান আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা, সাধারণ সম্পাদক ইসলাম বেবী

  • সম্মেলনকে কেন্দ্র করে বান্দরবানে শ্রমিক লীগের আনন্দ মিছিল

  • সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন করলো বান্দরবান আওয়ামী লীগ

  • বান্দরবানে আওয়ামী লীগের সম্মেলন : মতবিনিময় সভায় বীর বাহাদুর

  • বান্দরবান জেলা আওয়ামী লীগের সম্মেলন ২৬ নভেম্বর

  • বান্দরবান শহর আওয়ামী লীগের সম্মেলন ১৯ অক্টোবর

  • আওয়ামী লীগের একজন কর্মী হওয়া গর্বের বিষয় : লামায় আ.লীগের সম্মেলনে ক্য শৈ হ্লা

  • শনিবার থানচি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন

GET A FREE QUOTE

Please fill this for and we'll get back to you as soon as possible!

  • GET SOCIAL
আওয়ামী লীগ বান্দরবান

Bangladesh Awami League, Bandarban District. © 2017-19 All rights reserved.
Website Powered by DigitB.com.

TOP