আওয়ামী লীগ বান্দরবান

আওয়ামী লীগ বান্দরবান জেলার অফিসিয়াল ওয়েবসাইট
  • মূলপাতা
  • দল
    • বাংলাদেশ আওয়ামী লীগ: ঘোষণাপত্র ও গঠনতন্ত্র
    • বাংলাদেশ আওয়ামী লীগের নতুন কার্যনির্বাহী সংসদ (২০১৬-২০১৯)
    • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
      • জীবনপঞ্জি
    • শেখ হাসিনা
  • সংগ্রহ
  • সংবাদ
  • সাফল্য
  • যোগাযোগ
18 জানুয়ারি 2018 / Published in সংগঠন সংবাদ

বীর বাহাদুরের সু-নেতৃত্বে বান্দরবানের মানুষ শান্তিতে বসবাস করছে : লামা পৌর আ.লীগের সম্মেলনে বক্তারা

লামা পৌর আ.লীগের সম্মেলনে বক্তারা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপির সু-নেতৃত্বে লামা তথা গোটা বান্দরবান জেলার মানুষ সুখে শান্তিতে বসবাস করছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা পরিষদ গেস্ট হাউজ মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগের বান্দরবান জেলার লামা পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন বক্তারা একথা বলেন।
এ উপলক্ষে আওয়ামীলীগ নেতা মোহাম্মদ রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বান্দরবান জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ.কে.এম জাহাঙ্গীর। এতে বান্দরবান জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আবু মুছা, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মাহাবুবুর রহমান, সাবেক সভাপতি মো. আবু তাহের মিয়া, সাধারণ সম্পাদক বাথোয়াইচিং মার্মা, যুগ্ন-সাধারণ সম্পাদক মোস্তফা জামাল ও বিজয় আইচ, সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল ইসলাম ও ছাচিং প্রু মার্মা, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক ফাতেমা পারুল প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। সম্মেলনের উদ্বোধন করেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ ইসমাইল।
সভায় বক্তারা আরও বলেন, বর্তমান সরকারের আমলে বীর বাহাদুরের আন্তরিক প্রচেষ্টায় বান্দরবানে ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়েছে। বর্তমানেও কোটি কোটি টাকার উন্নয়ন কাজ চলছে, যা অতীতে কখনো হয়নি। তাই এ উন্নয়ন কাজ অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুণরায় ভোট প্রদান করে বীর বাহাদুরকে এমপি নির্বাচিত করতে হবে।

  • Tweet

What you can read next

কেন্দ্রীয় বর্ধিত সভায় যোগ দিচ্ছেন বান্দরবান আওয়ামী লীগের নেতারা
বুধবার বান্দরবান জেলা আওয়ামী লীগের সভা
আলীকদমে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

You must be logged in to post a comment.

সার্চ

সাম্প্রতিক খবর

  • বান্দরবান আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা, সাধারণ সম্পাদক ইসলাম বেবী

  • সম্মেলনকে কেন্দ্র করে বান্দরবানে শ্রমিক লীগের আনন্দ মিছিল

  • সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন করলো বান্দরবান আওয়ামী লীগ

  • বান্দরবানে আওয়ামী লীগের সম্মেলন : মতবিনিময় সভায় বীর বাহাদুর

  • বান্দরবান জেলা আওয়ামী লীগের সম্মেলন ২৬ নভেম্বর

  • বান্দরবান শহর আওয়ামী লীগের সম্মেলন ১৯ অক্টোবর

  • আওয়ামী লীগের একজন কর্মী হওয়া গর্বের বিষয় : লামায় আ.লীগের সম্মেলনে ক্য শৈ হ্লা

  • শনিবার থানচি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন

GET A FREE QUOTE

Please fill this for and we'll get back to you as soon as possible!

  • GET SOCIAL
আওয়ামী লীগ বান্দরবান

Bangladesh Awami League, Bandarban District. © 2017-19 All rights reserved.
Website Powered by DigitB.com.

TOP