আওয়ামী লীগ বান্দরবান

আওয়ামী লীগ বান্দরবান জেলার অফিসিয়াল ওয়েবসাইট
  • মূলপাতা
  • দল
    • বাংলাদেশ আওয়ামী লীগ: ঘোষণাপত্র ও গঠনতন্ত্র
    • বাংলাদেশ আওয়ামী লীগের নতুন কার্যনির্বাহী সংসদ (২০১৬-২০১৯)
    • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
      • জীবনপঞ্জি
    • শেখ হাসিনা
  • সংগ্রহ
  • সংবাদ
  • সাফল্য
  • যোগাযোগ
26 জানুয়ারি 2018 / Published in সংগঠন সংবাদ

বান্দরবানে কাল আওয়ামীলীগের সমাবেশ : আসছেন কেন্দ্রীয় নেতারা

বান্দরবানে আওয়ামীলীগের সমাবেশকে ঘিরে দলীয় প্রতিক নৌকার আদলে তৈরী করা হয়েছে বিশাল মঞ্চ

একাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি ও নেতাকর্মীদের মনোবল আরো চাঙ্গা করার লক্ষ্যে বান্দরবানে জনসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে কাল শনিবার, আর এই সমাবেশে যোগ দিতে আসছে দলটির এক ঝাঁক কেন্দ্রীয় নেতা।
সমাবেশকে কেন্দ্র করে বান্দরবান রাজার মাঠের অনুষ্ঠান স্থলকে নৌকা আদলে মঞ্চ তৈরীর মাধ্যমে সাজানো হয়েছে। দলীয় প্রতিক নৌকার আদলে তৈরী করা হয়েছে বিশাল মঞ্চ। এরমধ্যে সংগঠনের নেতা কর্মীদের সমাবেশে যোগ দিতে বিভিন্ন উপজেলা ,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতা কর্মীদের সাথে মতবিনিময় শেষে করেছে জেলার নেতৃবৃন্দরা।
বান্দরবান জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর জানান,২৭ জানুয়ারি সমাবেশকে কেন্দ্র করে আমরা দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছি। জেলার সদর উপজেলা ছাড়া ও লামা, আলীকদম,নাইক্ষ্যংছড়ি ,থানচি, রোয়াংছড়ি,রুমার আওয়ামীলীগের নেতাকর্মী ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্ধরা সমাবেশে যোগ দিবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বন ও পরিবেশ মন্ত্রণালয়ের প্রাক্তন মন্ত্রী ড.হাছান মাহামুদ, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রাক্তন প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, ৩০০নং আসনের সংসদ সদস্য ও পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, উপ প্রচার সম্পাদক আমনিুল ইসলাম, উপ দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া।
জনসমাবেশে বান্দরবান জেলা আওয়ামীলীগের সভাপতি ক্য শৈ হ্লার সভাপতিত্বে এসময় আরো উপস্থিত থাকার কথা রয়েছে জেলা অওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো:শফিকুর রহমান,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা কাজল কান্তি দাশসহ সিনিয়র নেতৃবৃন্ধরা ।
বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী জানান, কেন্দ্রীয় নেতৃবৃন্ধদের এই সাংগঠনিক সফরকে সফল করার জন্য আমরা ইতোমধ্যে সার্বিক প্রস্তুুতি সম্পূর্ণ করেছি,২৭ জানুয়ারী শনিবার বিকাল ৩ টায় মহাসমারোহে বান্দরবান ঐতিহাসিক রাজার মাঠে আমাদের এই বিশাল জনসমাবেশ অনুুষ্টিত হবে। আর এই জনসমাবেশ থেকে আমরা আগামীতে আমাদের প্রাণের সংগঠন আওয়ামীলীগকে নিয়ে আরো এগিয়ে যেতে পারবো।

  • Tweet

What you can read next

কেন্দ্রীয় বর্ধিত সভায় যোগ দিচ্ছেন বান্দরবান আওয়ামী লীগের নেতারা
বান্দরবানে পরিষ্কার পরিচ্ছতা অভিযানে কলেজ ছাত্রলীগ
বান্দরবান আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী শুরু

You must be logged in to post a comment.

সার্চ

সাম্প্রতিক খবর

  • বান্দরবান আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা, সাধারণ সম্পাদক ইসলাম বেবী

  • সম্মেলনকে কেন্দ্র করে বান্দরবানে শ্রমিক লীগের আনন্দ মিছিল

  • সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন করলো বান্দরবান আওয়ামী লীগ

  • বান্দরবানে আওয়ামী লীগের সম্মেলন : মতবিনিময় সভায় বীর বাহাদুর

  • বান্দরবান জেলা আওয়ামী লীগের সম্মেলন ২৬ নভেম্বর

  • বান্দরবান শহর আওয়ামী লীগের সম্মেলন ১৯ অক্টোবর

  • আওয়ামী লীগের একজন কর্মী হওয়া গর্বের বিষয় : লামায় আ.লীগের সম্মেলনে ক্য শৈ হ্লা

  • শনিবার থানচি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন

GET A FREE QUOTE

Please fill this for and we'll get back to you as soon as possible!

  • GET SOCIAL
আওয়ামী লীগ বান্দরবান

Bangladesh Awami League, Bandarban District. © 2017-19 All rights reserved.
Website Powered by DigitB.com.

TOP