আওয়ামী লীগ বান্দরবান

আওয়ামী লীগ বান্দরবান জেলার অফিসিয়াল ওয়েবসাইট
  • মূলপাতা
  • দল
    • বাংলাদেশ আওয়ামী লীগ: ঘোষণাপত্র ও গঠনতন্ত্র
    • বাংলাদেশ আওয়ামী লীগের নতুন কার্যনির্বাহী সংসদ (২০১৬-২০১৯)
    • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
      • জীবনপঞ্জি
    • শেখ হাসিনা
  • সংগ্রহ
  • সংবাদ
  • সাফল্য
  • যোগাযোগ
17 জুন 2017 / Published in খবরাখবর

বাইশারী আওয়ামীলীগের ইফতার মাহফিল

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় বাইশারী বাজার চত্বরে ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের আহব্বায়ক ক্যউচিং চাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহব্বায়ক আবু তাহের কোম্পানী, জেলা আওয়ামীলীগের সদস্য ও বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলম কোম্পানী।
বাইশারী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুরের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ মংথোয়াইহ্লা মার্মা, আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান জালাল আহামদ, শাহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ডাঃ হাসেম সরওয়ার, ডাঃ আলী আহামদ, ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুর রহিম, ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ আবুল কালাম, যুবলীগ সাংগঠনিক সম্পাদক এন.কে.রাশেদ, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি এসএনকে রিপন প্রমুখ।
বিকাল ৪ টায় শুরু হওয়া আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাবু ক্যউচিং চাক বলেন, পবিত্র মাহে রমজান মুসলিম সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং পবিত্র মাস, সিয়াম সাধনার মাস এবং আত্মশুদ্ধির মাস। এ মাসে সকল মুসলমান হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে সৃষ্টিকর্তাকে স্মরণ করে থাকেন। পাশাপাশি একে অপরের প্রতি ক্ষমাশীল ও দয়াশীল হয়। তাই পবিত্র রমজান মাসে সকল ভেদাভেদ ভুলে গিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকল দলীয় নেতা কর্মীদের প্রতি আহব্বান জানান। অনুষ্ঠানে শত শত লোকজন অংশগ্রহণ করেন।
এছাড়া ইফতার মাহফিলে রমজানের গুরুত্ব নিয়ে বিশেষ আলোচনা করেন বাইশারী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মাওলানা রেদুয়ানুল হক। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

  • Tweet

What you can read next

বঙ্গবন্ধুর ডাকে সকল সম্প্রদায়ের মানুষ যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন : রাঙামাটিতে বীর বাহাদুর
বান্দরবানের ক্ষতিগ্রস্থ মানুষের পাশে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা
লামায় ফাইতং ইউনিয়ন যুবলীগের কমিটি অনুমোদন

You must be logged in to post a comment.

সার্চ

সাম্প্রতিক খবর

  • বান্দরবান আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা, সাধারণ সম্পাদক ইসলাম বেবী

  • সম্মেলনকে কেন্দ্র করে বান্দরবানে শ্রমিক লীগের আনন্দ মিছিল

  • সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন করলো বান্দরবান আওয়ামী লীগ

  • বান্দরবানে আওয়ামী লীগের সম্মেলন : মতবিনিময় সভায় বীর বাহাদুর

  • বান্দরবান জেলা আওয়ামী লীগের সম্মেলন ২৬ নভেম্বর

  • বান্দরবান শহর আওয়ামী লীগের সম্মেলন ১৯ অক্টোবর

  • আওয়ামী লীগের একজন কর্মী হওয়া গর্বের বিষয় : লামায় আ.লীগের সম্মেলনে ক্য শৈ হ্লা

  • শনিবার থানচি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন

GET A FREE QUOTE

Please fill this for and we'll get back to you as soon as possible!

  • GET SOCIAL
আওয়ামী লীগ বান্দরবান

Bangladesh Awami League, Bandarban District. © 2017-19 All rights reserved.
Website Powered by DigitB.com.

TOP