আওয়ামী লীগ বান্দরবান

আওয়ামী লীগ বান্দরবান জেলার অফিসিয়াল ওয়েবসাইট
  • মূলপাতা
  • দল
    • বাংলাদেশ আওয়ামী লীগ: ঘোষণাপত্র ও গঠনতন্ত্র
    • বাংলাদেশ আওয়ামী লীগের নতুন কার্যনির্বাহী সংসদ (২০১৬-২০১৯)
    • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
      • জীবনপঞ্জি
    • শেখ হাসিনা
  • সংগ্রহ
  • সংবাদ
  • সাফল্য
  • যোগাযোগ
04 জানুয়ারি 2018 / Published in সংগঠন সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে লামায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী

লামায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে বান্দরবানের লামা উপজেলা ও পৌর শাখা ছাত্রলীগ। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার অগ্রভাগে জাতীয় ও ছাত্রলীগের পতাকা শোভিত বাদ্যযন্ত্রের তালে তালে ‘শুভ শুভ শুভদিন, ছাত্রলীগের জন্মদিন’ ‘আজকের এই দিনে মুজিব তোমায় মনে পড়েৃ শ্লোগানে পুরো পৌরশহর প্রকম্পিত হয়ে উঠে। পরে শোভাযাত্রাটি উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে লামা বাজারস্থ জেলা পরিষদ গেস্ট হাউজ মিলনায়তনে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল। এতে জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রফিক, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা বিজয় আইচ, মোহাম্মদ হোসেন বাদশা, উপজেলা যুবলীগের সভাপতি মো. জাহেদ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মংক্যহ্লা মার্মা, পৌর শহর ছাত্রলীগের সভাপতি বিপ্লব নাথ, সাধারণ সম্পাদক সুমন মাহমুদ, কলেজ ছাত্র লীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম নাহিদ বিশেষ অতিথি ছিলেন।
পরে প্রধান অতিথি মোস্তফা জামাল কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন। সভায় বক্তারা বলেন, বাংলা, বাঙালির স্বাধীনতা ও স্বাধীকার অর্জনের লক্ষ্যে ১৯৪৮ সালের এ দিনে প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশ ছাত্রলীগ। তৎকালীন তরুণ নেতা শেখ মুজিবর রহমানের প্রেরণা ও পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয় উপ-মহাদেশের বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এদিকে একই দিন সন্ধ্যায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত স্মৃৃৃতিস্তম্ভে প্রদীপ প্রজ্জ্বোলন করা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

  • Tweet

What you can read next

বান্দরবান আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী শুরু
২১ আগস্ট বোমা হামলার প্রতিবাদে বান্দরবানে সমাবেশ
সম্মেলনকে কেন্দ্র করে বান্দরবানে শ্রমিক লীগের আনন্দ মিছিল

You must be logged in to post a comment.

সার্চ

সাম্প্রতিক খবর

  • বান্দরবান আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা, সাধারণ সম্পাদক ইসলাম বেবী

  • সম্মেলনকে কেন্দ্র করে বান্দরবানে শ্রমিক লীগের আনন্দ মিছিল

  • সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন করলো বান্দরবান আওয়ামী লীগ

  • বান্দরবানে আওয়ামী লীগের সম্মেলন : মতবিনিময় সভায় বীর বাহাদুর

  • বান্দরবান জেলা আওয়ামী লীগের সম্মেলন ২৬ নভেম্বর

  • বান্দরবান শহর আওয়ামী লীগের সম্মেলন ১৯ অক্টোবর

  • আওয়ামী লীগের একজন কর্মী হওয়া গর্বের বিষয় : লামায় আ.লীগের সম্মেলনে ক্য শৈ হ্লা

  • শনিবার থানচি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন

GET A FREE QUOTE

Please fill this for and we'll get back to you as soon as possible!

  • GET SOCIAL
আওয়ামী লীগ বান্দরবান

Bangladesh Awami League, Bandarban District. © 2017-19 All rights reserved.
Website Powered by DigitB.com.

TOP