আওয়ামী লীগ বান্দরবান

আওয়ামী লীগ বান্দরবান জেলার অফিসিয়াল ওয়েবসাইট
  • মূলপাতা
  • দল
    • বাংলাদেশ আওয়ামী লীগ: ঘোষণাপত্র ও গঠনতন্ত্র
    • বাংলাদেশ আওয়ামী লীগের নতুন কার্যনির্বাহী সংসদ (২০১৬-২০১৯)
    • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
      • জীবনপঞ্জি
    • শেখ হাসিনা
  • সংগ্রহ
  • সংবাদ
  • সাফল্য
  • যোগাযোগ
15 জানুয়ারি 2018 / Published in সংগঠন সংবাদ

ফাঁসিয়াখালীতে আ.লীগের সম্মেলন : নুর হোসেন সভাপতি, মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত

লামায় ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নূর হোসেন চৌধুরীর সভাপতিত্বে রবিবার দিবাগত রাতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম জাহাঙ্গীর আলম। এতে বান্দরবান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবু মুছা ফারুকী, যুগ্ন-সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাথোয়াইচিং মার্মা, যুগ্ন-সাধারণ সম্পাদক মোস্তফা জামাল, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর চৌধুরী, আওয়ামীলীগ নেতা বিজয় আইচ প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। সম্মেলনের উদ্বোধন করেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ ইসমাইল। সম্মেলনে সভাপতি পদে- নূর হোসেন চৌধুরী। সহ-সভাপতি পদে- খায়রুল বশর ও এনাম কুতুবী।
সাধারণ সম্পাদক পদে- মো. হোসাইন মামুন। যুগ্ন-সাধারণ সম্পাদক পদে- মাঈনুর ইসলাম ও ফারুক আহমদ। সাংগঠনিক সম্পাদক পদে- কুতুব উদ্দিন। যুগ্ন-সাংগঠনিক সম্পাদক পদে- ওয়াহেদুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে- কাজী বেলাল উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে- কাজী আনোয়ার হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক পদে- উথোয়াই প্রæ মার্মা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক পদে- ডা. আজিজুল হক, শ্রম বিষয়ক সম্পাদক পদে- আমির হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক পদে- নেয়ামত উল্লাহ নির্বাচিত হন।
আগামী ১৫ দিনের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের শর্তে নির্বাচিত আংশিক কমিটি উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ ইসমাইল ও সাধারণ সম্পাদক বাথোয়াইচিং মার্মা অনুমোদন দেন।

  • Tweet

What you can read next

বর্ণাঢ্য আয়োজনে লামায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী
নাইক্ষ্যংছড়িতে জেল হত্যা দিবস পালিত
বান্দরবানে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

You must be logged in to post a comment.

সার্চ

সাম্প্রতিক খবর

  • বান্দরবান আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা, সাধারণ সম্পাদক ইসলাম বেবী

  • সম্মেলনকে কেন্দ্র করে বান্দরবানে শ্রমিক লীগের আনন্দ মিছিল

  • সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন করলো বান্দরবান আওয়ামী লীগ

  • বান্দরবানে আওয়ামী লীগের সম্মেলন : মতবিনিময় সভায় বীর বাহাদুর

  • বান্দরবান জেলা আওয়ামী লীগের সম্মেলন ২৬ নভেম্বর

  • বান্দরবান শহর আওয়ামী লীগের সম্মেলন ১৯ অক্টোবর

  • আওয়ামী লীগের একজন কর্মী হওয়া গর্বের বিষয় : লামায় আ.লীগের সম্মেলনে ক্য শৈ হ্লা

  • শনিবার থানচি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন

GET A FREE QUOTE

Please fill this for and we'll get back to you as soon as possible!

  • GET SOCIAL
আওয়ামী লীগ বান্দরবান

Bangladesh Awami League, Bandarban District. © 2017-19 All rights reserved.
Website Powered by DigitB.com.

TOP