আওয়ামী লীগ বান্দরবান

আওয়ামী লীগ বান্দরবান জেলার অফিসিয়াল ওয়েবসাইট
  • মূলপাতা
  • দল
    • বাংলাদেশ আওয়ামী লীগ: ঘোষণাপত্র ও গঠনতন্ত্র
    • বাংলাদেশ আওয়ামী লীগের নতুন কার্যনির্বাহী সংসদ (২০১৬-২০১৯)
    • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
      • জীবনপঞ্জি
    • শেখ হাসিনা
  • সংগ্রহ
  • সংবাদ
  • সাফল্য
  • যোগাযোগ
19 অক্টোবর 2017 / Published in উন্নয়ন সংবাদ

থানচিবাসীকে বীর বাহাদুরের উপহার

এক সময়ের দূর্গম যোগাযোগ বিচ্ছিন্ন উপজেলা হিসাবে বিবেচিত বান্দরবানের থানচি উপজেলা পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র আন্তরিকতায় এবং বর্তমান আওয়ামীলীগ সরকারের একের পর এক উন্নয়ন কর্মকান্ড বদলে যাচ্ছে, ফলে স্থানীয়দের জীবনমান উন্নত হচ্ছে। আর এরি অংশ হিসাবে থানচিতে এবার অত্যাধুনিক অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হল নির্মান হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের ১১ টি উপজেলায় সরকার এই অত্যাধুনিক অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হল নির্মানের সিদ্ধান্ত গ্রহন করলেও ১১টির মধ্যে বর্তমানে ৪টির নির্মান কাজ শুরু করা হবে। এর অংশ হিসাবে বান্দরবানের ৭টি উপজেলার মধ্যে একসময়ের দূর্গম থানচি উপজেলায় ৫শ আসন বিশিষ্ট অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হল নির্মানের কাজ শুরু হবে। ভবনটির নির্মান ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ কোটি টাকা এবং বাস্তবায়নে আছে উপজেলা পরিষদ।
আরো জানা গেছে, আগামী ২৮ অক্টোবর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি থানচি থানা ভবন নির্মান কাজের উদ্ভোধনের পাশাপাশি একই দিন মাল্টিপারপাস হলটির নির্মান কাজের শুভ উদ্ভোধন করবেন। আর এ উপলক্ষ্যে উপজেলাটিতে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হচ্ছে।
এই ব্যাপারে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপির এপিএস সাদেক হোসেন চৌধুরী পাহাড়বার্তাকে বলেন, ভবনটির নির্মান শেষ হলে সবাই জানতে পারবে এবং বুঝতে পারবে থানচির মতো উপজেলার উন্নয়নে প্রতিমন্ত্রী মহোদয় কতটুক আন্তরিক।
আরো জানা গেছে,জেলার থানচি উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবী প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র প্রচেষ্টায় আওয়ামীলীগ সরকার কর্তৃক সাঙ্গু নদীর উপর সেতু নির্মানের পর এবার অত্যাধুনিক ব্যয়বহুল মাল্টিপারপাস হলটি নির্মান করা হচ্ছে।
এই ব্যাপারে ভবন নির্মানের ঠিকাদার রাজু বড়ুয়া পাহাড়বার্তাকে বলেন, ভবন হবে নজর কাড়া, আমাদের লক্ষ্য থাকবে নির্দিষ্ট সময়ের মধ্যে ভবন নির্মান কাজ শেষ করা।

সৌজন্যে: পাহাড়বার্তা ডট কম

  • Tweet

What you can read next

যুবদের জাগরণ দেশের উন্নয়ন : বীর বাহাদুর
আগামী বছর থেকে শিক্ষা বৃত্তির অর্থ ১ কোটি টাকা করা হবে : বীর বাহাদুর
আওয়ামী লীগ সরকার কৃষি উন্নয়ন বান্ধব সরকার : প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি

You must be logged in to post a comment.

সার্চ

সাম্প্রতিক খবর

  • বান্দরবান আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা, সাধারণ সম্পাদক ইসলাম বেবী

  • সম্মেলনকে কেন্দ্র করে বান্দরবানে শ্রমিক লীগের আনন্দ মিছিল

  • সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন করলো বান্দরবান আওয়ামী লীগ

  • বান্দরবানে আওয়ামী লীগের সম্মেলন : মতবিনিময় সভায় বীর বাহাদুর

  • বান্দরবান জেলা আওয়ামী লীগের সম্মেলন ২৬ নভেম্বর

  • বান্দরবান শহর আওয়ামী লীগের সম্মেলন ১৯ অক্টোবর

  • আওয়ামী লীগের একজন কর্মী হওয়া গর্বের বিষয় : লামায় আ.লীগের সম্মেলনে ক্য শৈ হ্লা

  • শনিবার থানচি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন

GET A FREE QUOTE

Please fill this for and we'll get back to you as soon as possible!

  • GET SOCIAL
আওয়ামী লীগ বান্দরবান

Bangladesh Awami League, Bandarban District. © 2017-19 All rights reserved.
Website Powered by DigitB.com.

TOP