আওয়ামী লীগ বান্দরবান

আওয়ামী লীগ বান্দরবান জেলার অফিসিয়াল ওয়েবসাইট
  • মূলপাতা
  • দল
    • বাংলাদেশ আওয়ামী লীগ: ঘোষণাপত্র ও গঠনতন্ত্র
    • বাংলাদেশ আওয়ামী লীগের নতুন কার্যনির্বাহী সংসদ (২০১৬-২০১৯)
    • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
      • জীবনপঞ্জি
    • শেখ হাসিনা
  • সংগ্রহ
  • সংবাদ
  • সাফল্য
  • যোগাযোগ
25 মার্চ 2017 / Published in সংগঠন সংবাদ

গণহত্যা দিবসে বান্দরবান আওয়ামীলীগের আলোচনা সভা

বান্দরবানে গণহত্যা দিবস উপলক্ষে জেলা আওয়ামীলীগের র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৩টায় স্থানীয় রাজার মাঠ থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়।
পরে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশের সঞ্চালনায় জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুর রহিম চৌধুরীর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ক্য শৈ হ্লা।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সুধাংশু বিমল চক্রবর্তী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইসলাম বেবী, জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু, সদস্য মোজাম্মেল হক বাহাদুর, ফিলিপ ত্রিপুরা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, সাবেক পৌর মেয়র মিজানুর রহমান বিপ্লব, জেলা যুবলীগের সভাপতি মোঃ হোসেন, জেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি জহির উদ্দিন চৌধুরী বাবর, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ,সাধারণ সম্পাদক জনি সুশীল।
এসময় বক্তারা বলেন, ১৯৭১সালের ২৫ শে মার্চ পাক বাহিনীর নির্মম হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ বিশ্ববাসীর কাছে তুলে ধরতে সরকার কাজ করে যাচ্ছে। এর অংশ হিসাবে গণহত্যা দিবস পালনের উদ্দ্যেগ নেওয়া হয়েছে, আমাদের আগামী প্রজন্মের কাছে এই নির্মমতার ইতিহাস তুলে ধরতে হবে।

  • Tweet

What you can read next

পাহাড়ের অবৈধ অস্ত্র ব্যবহারকারীরা স্বাভাবিক জীবনে ফিরে আসুন: রাঙামাটিতে মাহাবুব উল হানিফ
বান্দরবানের জনসভা সফল করার লক্ষে নাইক্ষ্যংছড়ি আওয়ামীলীগের মতবিনিময় সভা
আওয়ামী লীগের একজন কর্মী হওয়া গর্বের বিষয় : লামায় আ.লীগের সম্মেলনে ক্য শৈ হ্লা

You must be logged in to post a comment.

সার্চ

সাম্প্রতিক খবর

  • বান্দরবান আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা, সাধারণ সম্পাদক ইসলাম বেবী

  • সম্মেলনকে কেন্দ্র করে বান্দরবানে শ্রমিক লীগের আনন্দ মিছিল

  • সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন করলো বান্দরবান আওয়ামী লীগ

  • বান্দরবানে আওয়ামী লীগের সম্মেলন : মতবিনিময় সভায় বীর বাহাদুর

  • বান্দরবান জেলা আওয়ামী লীগের সম্মেলন ২৬ নভেম্বর

  • বান্দরবান শহর আওয়ামী লীগের সম্মেলন ১৯ অক্টোবর

  • আওয়ামী লীগের একজন কর্মী হওয়া গর্বের বিষয় : লামায় আ.লীগের সম্মেলনে ক্য শৈ হ্লা

  • শনিবার থানচি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন

GET A FREE QUOTE

Please fill this for and we'll get back to you as soon as possible!

  • GET SOCIAL
আওয়ামী লীগ বান্দরবান

Bangladesh Awami League, Bandarban District. © 2017-19 All rights reserved.
Website Powered by DigitB.com.

TOP