আওয়ামী লীগ বান্দরবান

আওয়ামী লীগ বান্দরবান জেলার অফিসিয়াল ওয়েবসাইট
  • মূলপাতা
  • দল
    • বাংলাদেশ আওয়ামী লীগ: ঘোষণাপত্র ও গঠনতন্ত্র
    • বাংলাদেশ আওয়ামী লীগের নতুন কার্যনির্বাহী সংসদ (২০১৬-২০১৯)
    • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
      • জীবনপঞ্জি
    • শেখ হাসিনা
  • সংগ্রহ
  • সংবাদ
  • সাফল্য
  • যোগাযোগ
28 সেপ্টেম্বর 2018 / Published in খবরাখবর

উন্নয়ন শিখতে হলে শেখ হাসিনার কাছে যাও : পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর

দেশরত্ন শেখ হাসিনার ৭২তম শুভ জন্মদিন উপলক্ষ্যে বান্দরবান জেলা আওয়ামী লীগ আয়োজিত আনন্দ সমাবেশে বক্তব্য রাখছেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি

শেখ হাসিনার সু-নেতৃত্বের কারনে দেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়ন শিখতে হলে শেখ হাসিনার কাছে যাও, এটা আমার কথা নয়, এটা বিশ্ব নেতাদের কথা। তিনি আরো বলেন, শেখ হাসিনা না বাঁচলে দেশ বাঁচবে না, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনার পাশে থাকতে হবে। দেশরত্ন শেখ হাসিনার ৭২তম শুভ জন্মদিন উপলক্ষ্যে বান্দরবান জেলা আওয়ামী লীগ আয়োজিত আনন্দ সমাবেশে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আগামীতে সরকার প্রধান না হয়,বান্দরবানসহ দেশের সব উন্নয়ন বন্ধ হয়ে যাবে, বিএনপি মানে সন্ত্রাস, অরাজকতা, জঙ্গীদের আস্তানা।
আজ শুক্রবার বিকালে জেলা শহরের কেএসআই মিলনায়তনে জেলা আওয়ামীলীগের সভাপতি ক্য শৈ হ্লা এর সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, সুধাংশু বিমল চক্রবর্ত্রী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,পার্বত্য জেলা পরিষদের সদস্য,ক্যাসা প্রু, লক্ষীপদ দাশ, সদস্য মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশসহ অনেকে।
বান্দরবান জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কেক কাটা হয়। এসময় জেলা আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন, তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে অনুষ্ঠানস্থল।

  • Tweet

What you can read next

বাইশারী আওয়ামীলীগের ইফতার মাহফিল
বান্দরবানের ক্ষতিগ্রস্থ মানুষের পাশে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা
বান্দরবানের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন বীর বাহাদুর

You must be logged in to post a comment.

সার্চ

সাম্প্রতিক খবর

  • বান্দরবান আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা, সাধারণ সম্পাদক ইসলাম বেবী

  • সম্মেলনকে কেন্দ্র করে বান্দরবানে শ্রমিক লীগের আনন্দ মিছিল

  • সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন করলো বান্দরবান আওয়ামী লীগ

  • বান্দরবানে আওয়ামী লীগের সম্মেলন : মতবিনিময় সভায় বীর বাহাদুর

  • বান্দরবান জেলা আওয়ামী লীগের সম্মেলন ২৬ নভেম্বর

  • বান্দরবান শহর আওয়ামী লীগের সম্মেলন ১৯ অক্টোবর

  • আওয়ামী লীগের একজন কর্মী হওয়া গর্বের বিষয় : লামায় আ.লীগের সম্মেলনে ক্য শৈ হ্লা

  • শনিবার থানচি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন

GET A FREE QUOTE

Please fill this for and we'll get back to you as soon as possible!

  • GET SOCIAL
আওয়ামী লীগ বান্দরবান

Bangladesh Awami League, Bandarban District. © 2017-19 All rights reserved.
Website Powered by DigitB.com.

TOP