আওয়ামী লীগ বান্দরবান

আওয়ামী লীগ বান্দরবান জেলার অফিসিয়াল ওয়েবসাইট
  • মূলপাতা
  • দল
    • বাংলাদেশ আওয়ামী লীগ: ঘোষণাপত্র ও গঠনতন্ত্র
    • বাংলাদেশ আওয়ামী লীগের নতুন কার্যনির্বাহী সংসদ (২০১৬-২০১৯)
    • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
      • জীবনপঞ্জি
    • শেখ হাসিনা
  • সংগ্রহ
  • সংবাদ
  • সাফল্য
  • যোগাযোগ
29 সেপ্টেম্বর 2017 / Published in উন্নয়ন সংবাদ

আওয়ামী লীগ সরকারের কারণে পাহাড়ে ব্যাপক উন্নয়ন হচ্ছে : বীর বাহাদুর

বর্তমান আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে পার্বত্য এলাকার নানা উন্নয়ন সাধিত হচ্ছে। শুক্রবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির বাসভবনে সোলার হোম সিস্টেম বিতরণ কালে প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি একথা বলেন।
পার্বত্য চট্টগ্রামের প্রত্যান্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্পের মাধ্যমে গরীব ও অসহায় পরিবারের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়েছে। এই সময় বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ৯২টি পরিবারের মধ্যে ৬৫ ওয়াট করে প্রতি পরিবারকে একটি করে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়।
অনুষ্টানে প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,সরকারের ভিশন সকলের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর অঙ্গীকার হিসেবে পার্বত্য এলাকার প্রত্যান্ত এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে বিনামূল্যে সোলার হোম সিস্টেম দেয়া হচ্ছে এবং আগামীতে ও পার্বত্য এলাকার উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।
এই সময় সোলার হোম সিস্টেম বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের যুগ্ন সচিব মো: মনজুরুল আলম, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো:নুুরুল আবছার, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস ,কাঞ্চন জয় তংচঙ্গ্যা,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো: আব্দুল আজিজ,সহকারী প্রকৌশলী মো: ইয়াছির আরাফাত,মো:নুর হোসেন, প্রকল্প সমন্বয়ক হাসান শাহরিয়ার,বান্দরবান পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশসহ সোলার গ্রহনকারী বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বম সম্প্রদায়ের জনসাধারণ।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তথ্যমতে, এ পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে তিন পার্বত্য জেলায়৫ হাজার ৮শত ৯০জনকে সোলার হোম সিস্টেম প্রদান করা হয়েছে এবং এই কার্যক্রম আগামীতে ও অব্যাহত থাকবে।

সৌজন্যে: পাহাড়বার্তা ডট কম

  • Tweet

What you can read next

আগামী বছর থেকে শিক্ষা বৃত্তির অর্থ ১ কোটি টাকা করা হবে : বীর বাহাদুর
আওয়ামী লীগ সরকার কৃষি উন্নয়ন বান্ধব সরকার : প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি
অবশেষে আলোর মুখ দেখলো থানচি স্বাস্থ্য কমপ্লেক্স

You must be logged in to post a comment.

সার্চ

সাম্প্রতিক খবর

  • বান্দরবান আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা, সাধারণ সম্পাদক ইসলাম বেবী

  • সম্মেলনকে কেন্দ্র করে বান্দরবানে শ্রমিক লীগের আনন্দ মিছিল

  • সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন করলো বান্দরবান আওয়ামী লীগ

  • বান্দরবানে আওয়ামী লীগের সম্মেলন : মতবিনিময় সভায় বীর বাহাদুর

  • বান্দরবান জেলা আওয়ামী লীগের সম্মেলন ২৬ নভেম্বর

  • বান্দরবান শহর আওয়ামী লীগের সম্মেলন ১৯ অক্টোবর

  • আওয়ামী লীগের একজন কর্মী হওয়া গর্বের বিষয় : লামায় আ.লীগের সম্মেলনে ক্য শৈ হ্লা

  • শনিবার থানচি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন

GET A FREE QUOTE

Please fill this for and we'll get back to you as soon as possible!

  • GET SOCIAL
আওয়ামী লীগ বান্দরবান

Bangladesh Awami League, Bandarban District. © 2017-19 All rights reserved.
Website Powered by DigitB.com.

TOP